শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার
১৪ জুন, ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন

  

শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার

অনলাইন ডেস্ক
১৩-০৬-২০২৬ ১১:১৯ অপরাহ্ন
শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা রবি বহিষ্কার
চাঁদপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রবিউল ইসলাম রবি'কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।

শনিবার (১৩ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এম. ইসমাইল পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রবিউল ইসলাম রবি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মো. রবিউল ইসলাম রবি গ্রেপ্তার হন। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করে। তবে গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।


অনলাইন ডেস্ক ১৩-০৬-২০২৬ ১১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 46 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া