চাঁদপুরে মাঝনদীতে অসুস্থ ১৪ মাসের শিশু, বাঁচাতে এগিয়ে এলো কোস্ট গার্ড
১৪ জুন, ২০২৬ ০৪:৩৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মাঝনদীতে অসুস্থ ১৪ মাসের শিশু, বাঁচাতে এগিয়ে এলো কোস্ট গার্ড

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০৬-২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন
চাঁদপুরে মাঝনদীতে অসুস্থ ১৪ মাসের শিশু, বাঁচাতে এগিয়ে এলো কোস্ট গার্ড
লঞ্চে ঢাকা যাওয়ার পথে মাঝনদীতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১৪ মাস বয়সি এক শিশু। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’ এ মায়ের একটি ফোন কলেই দ্রুত সাড়া দেয় কোস্ট গার্ড। নদী থেকে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেছে তারা। শনিবার (১৩ জুন) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। ​কোস্ট গার্ড জানায়, শনিবার সকাল ১১টায় বরিশাল থেকে এক নারী তার ১৪ মাস বয়সি কন্যাসন্তানকে নিয়ে ‘কর্ণফুলী-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং তার অবস্থা সংকটাপন্ন রূপ নেয়। এ সময় নিরুপায় হয়ে শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তার অনুরোধ জানান। ​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "ফোন পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম অতি দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছায়। তারা তাৎক্ষণিকভাবে অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সময় নষ্ট না করে কোস্ট গার্ডের নিজস্ব গাড়িতে করে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।" ​বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জরুরি মুহূর্তে কোস্ট গার্ডের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও লঞ্চের যাত্রীরা।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৬-২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া