নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা জানালো খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
১৯ আগস্ট, ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

  

নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা জানালো খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি
১৫-০৬-২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা জানালো খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক প্যানেলের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২১ মে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা থেকে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারীকে সভাপতি, পদাধিকারবলে প্রধান শিক্ষক শওকত আলী বিএসসিকে সদস্য সচিব, অভিভাবক সদস্য হিসেবে মহন পাটোয়ারী মানিক এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষক ইকবাল হোসেনকে মনোনীত করা হয়।

কমিটি গঠনের পর সোমবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি ও সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া নবনিযুক্ত সভাপতি, অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মহসীন পাটোয়ারীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরে বিদ্যালয় ছুটির পর বিকেল ৪টায় প্রধান শিক্ষক শওকত আলী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় নবগঠিত এডহক কমিটির দায়িত্বশীলরা শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করা হবে। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়া, বিতর্ক, ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সকলের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা নবগঠিত এডহক কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।


পারভেজ মোশারফ, নিজস্ব প্রতিনিধি ১৫-০৬-২০২৬ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া