চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এর যোগদান
১৭ জুন, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এর যোগদান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৭-০৬-২০২৬ ০৯:২০ অপরাহ্ন
চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এর যোগদান
চাঁদপুর সদর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আজমগীর হোসাইন। গত ১৪ জুন তিনি আনুষ্ঠানিক ভাবে চাঁদপুর নৌ থানায় দায়িত্ব ভার গ্রহণ করেন। এর আগে তিনি কুমিল্লার জেলার মেঘনা নৌ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ আজমগীর হোসাইন দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। মোঃ আজমগীর হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নবযোগদানকারী অফিসান ইনচার্জ মোঃ আজমগির হোসাইন বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ নৌ অঞ্চল "আমি আমার সর্বোচ্চ দিয়ে এখানে দায়িত্ব পালনের চেষ্টা করবো। দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি বিদায়ী কর্মকর্তা এ কে এইচ এম ইকবালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মকর্তার নেতৃত্বে চাঁদপুর নৌ অঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৭-০৬-২০২৬ ০৯:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া