শিরোনামঃ
ফয়েজ আহমেদ ১৮-০৬-২০২৬ ০৬:৩৩ পূর্বাহ্ন |
চাঁদপুরে সড়ক পরিবহন আইন লঙ্ঘণ করায় ৭টি পরিবহনকে সাত মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে সার্কিট হাউজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ।
নাঈমা আফরোজ বলেন, যারা সড়ক আইন লঙন করায় জরিমানা সহ সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার করায় ও বাইকচালক কর্তৃক হেলমেট পরিধান না করার অপরাধে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১৯ মামলায় ১৯ ব্যক্তিকে মোট ৬২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া