সাংবাদিকদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন
১৮ জুন, ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন

  

সাংবাদিকদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৬-২০২৬ ০১:৩৬ অপরাহ্ন
সাংবাদিকদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে হাইমচরে মানববন্ধন

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে হাইমচর প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এবং ঢাকা জার্নাল-এর জেলা প্রতিনিধি শিমুল অধিকারী সুমন।

​মানববন্ধনে বক্তারা বলেন, "দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদকসহ যে চারজন গণমাধ্যমকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে, আমরা অবিলম্বে তা প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্র ও জনগণের পক্ষ নেয়। এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দেওয়া হলে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।"

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার নিজ এলাকায় ছেলে ও ভাতিজার নামে তিনটি ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। তার এই সুনির্দিষ্ট দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে তিনি নিজে আড়ালে থেকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করিয়েছেন।"

​প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ রাসেল, দৈনিক মেঘনা বার্তা-এর প্রতিনিধি মাজহারুল ইসলাম সৈকত, চাঁদপুর সংবাদ-এর নাছির আহমেদ সোহেল, দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সাইফুল ইসলাম আফনান এবং ঢাকা নিউজ-এর প্রতিনিধি আক্তার আহমেদ খাঁনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৬-২০২৬ ০১:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া