চাঁদপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
১৮ জুন, ২০২৬ ০৭:১৪ অপরাহ্ন

  

চাঁদপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৬-২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন
চাঁদপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৬। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত নানা জাতের দেশীয় ফলের খোঁজখবর নেন।

 

ফল মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সাফকাত হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাজিব বসু।

 

মেলা প্রাঙ্গণে ফল চাষি, বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রান্তিক কৃষক এবং স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। খুদে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ তুলে ধরতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

 

কৃষি কর্মকর্তারা জানান, তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিষমুক্ত হরেক রকমের মৌসুমি ও বারোমাসি ফলের সমাহার ঘটেছে। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৬-২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া