আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মানিকের সৌজন্য সাক্ষাৎ
১৯ জুন, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মানিকের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৬-২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মানিকের সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনা প্রজাতন্ত্রের মাননীয় রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেভার we-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (১৮ জুন) মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।​সাক্ষাৎকালে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​আলোচনাকালে শেখ ফরিদ আহমেদ মানিক রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশের মানুষের মাঝে আর্জেন্টিনার প্রতি বিপুল ভালোবাসা রয়েছে। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ তথা সমগ্র চাঁদপুর জেলায় আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য একনিষ্ঠ ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেন।

​এই ভালোবাসার সূত্র ধরে তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে রাষ্ট্রদূত চাঁদপুরের সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও ঐতিহ্যবাহী আতিথেয়তা কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

সাক্ষাতের বিষয়টি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সামাজিক যোগাযোগ মাধ্যম তার ভেরিফাই ফেসবুক আইডিতে পোস্টর মাধ্যমে এক পোস্টে তিনি এসব কথা জানান। তিনি বলেন, "বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক ও সাংস্কৃতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় ও মজবুত হবে বলে আমি বিশ্বাস করি।" বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৬-২০২৬ ০৯:৪৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া