পরান বাজারে খাল দূষণ ও ভরাটের অভিযোগে ৩ রাইস মিল মালিককে জরিমানা
১৯ জুন, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

পরান বাজারে খাল দূষণ ও ভরাটের অভিযোগে ৩ রাইস মিল মালিককে জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৬-২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন
পরান বাজারে খাল দূষণ ও ভরাটের অভিযোগে ৩ রাইস মিল মালিককে জরিমানা
চাঁদপুর শহরের পুরান বাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুরান বাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদফতর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুরান বাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদফতরের অন্যান্য কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃঙ্খলা রক্ষায় জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করে।

পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদফতর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৬-২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া