চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হলেন মামুন খান
১৯ জুন, ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হলেন মামুন খান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৯-০৬-২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক হলেন মামুন খান

চাঁদপুর জেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. মামুন খান। গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ২৪ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান সোহাগ। একই কমিটিতে ১নং যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন মামুন খান।

দলীয় সূত্রে জানা যায়, মামুন খান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি পূর্বে চাঁদপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রাজনৈতিক জীবনে তিনি গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সময়ে রাজনৈতিক হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে তার জীবনে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মামুন খান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৬-২০২৬ ০৮:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া