বাবুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
১৯ জুন, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বাবুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. সাইম পাটওয়ারী
১৯-০৬-২০২৬ ১০:১২ অপরাহ্ন
বাবুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরের বাবুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় বাবুরহাট কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪ নং ওয়ার্ডের সভাপতি ও শহর সমাজকল্যাণ সম্পাদক মো. আলমগীর বন্দুকশী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা বিল্লাল হোসেন। তিনি বলেন, “জনগণের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে কেউ যদি নেতৃত্বে আসতে চায়, জনগণ তা মেনে নেবে না। কোনো ধরনের তালবাহানা না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের স্বাধীনতা ও অধিকার খর্ব করার অপচেষ্টা হলে জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে। আমরা অন্যায়ের কাছে মাথানত করব না।

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর প্রচারণায় কেউ কান দেবেন না। জনগণের মতামতের ভিত্তিতেই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং সহকারী সেক্রেটারি মো. সবুজ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সহ-সভাপতি মো. আরিফ তালুকদার, আশিকাটি ইউনিয়ন পরিষদের সভাপতি মো. নাসির উদ্দিন খান, মৈশাদী ইউনিয়নের নেতা মাওলানা বেলাল হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


মো. সাইম পাটওয়ারী ১৯-০৬-২০২৬ ১০:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 23 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া