হাইমচরে ১৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
২০ জুন, ২০২৬ ০৩:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে ১৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২০-০৬-২০২৬ ০২:০০ পূর্বাহ্ন
হাইমচরে ১৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাশত করা হবে না। উন্নয়ন কাজ নিয়ে এভাবেই সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টায় চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ​হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ' (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ওই ইউনিয়নে ১৫০০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নীলকমল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ সূচনা করেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​উদ্বোধনকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে এমপি মানিক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। গ্রামীণ জনপদের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও টেকসই করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলকমল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হচ্ছে।

​সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়নকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো রকম আপস করা হবে না।

​তিনি আরও বলেন, হাইমচরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও হাইমচর উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

​এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি ​খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপি সভাপতি​আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক​মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ​মনির হোসেন সিকদার।

​এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​সড়কটির ফলক উন্মোচন ও উদ্বোধন শেষে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্মাণাধীন সড়কটি ঘুরে দেখেন এবং কাজের মান বজায় রেখে দ্রুত তা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-০৬-২০২৬ ০২:০০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া