শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৬-২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন |
চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. শামীম মোল্লা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে চাঁদপুর সদর থানার বড় স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।
বুধবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল বড় স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন শামীম মোল্লাকে তল্লাশি করে তার সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া