হাইমচরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন
২৯ জুন, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

  

হাইমচরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৬-২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
হাইমচরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন
চাঁদপুরের হাইমচরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ​আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। ​উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৭৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা সুবিধার আওতায় আসছেন। এর মধ্যে​আমন ধান (৭০০ জন): প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ​গ্রীষ্মকালীন সবজি (৫৫০ জন): ৩০০ গ্রাম ওজনের ৭ প্রকারের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার। ​বৃক্ষ রোপণ (৪৫০ জন): ৫টি গাছের চারা, ৪০ কেজি ভার্মিকম্পোস্ট সার ও ৫টি খুঁটি। ​মরিচ চাষ (৫০ জন): ১০ গ্রাম মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ১ কেজি ট্রাইকো পাউডার।​ লেবু চাষ (২৫ জন): ৫টি লেবুর চারা ও ১০ কেজি ভার্মিকম্পোস্ট সার। ​উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বৃদ্ধিতে বর্তমান সরকারের এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে এই বীজ ও সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৬-২০২৬ ০৯:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া