শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৭-২০২৬ ০৭:৪০ অপরাহ্ন |
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে অসহায় অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন আয়া শাহনাজ। মানবিক কারণে তিনি নিজ উদ্যোগেই তাকে বস্ত্র দিয়ে এবং আশ্রয় দিয়ে সেবা প্রদান শুরু করেন। গতকাল শুক্রবার রাতে ওই নারীর প্রসব যন্ত্রণা তীব্র হলে শাহনাজ দ্রুত তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রাতেই অস্ত্রোপচার ও স্বাভাবিক প্রক্রিয়ার সমন্বয়ে একটি কন্যাশিশুর জন্ম হয়।
আয়া শাহনাজ বলেন, ব্যাংকের সামনে তাকে অসহায় ও অবমাননাকর অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের দায়বদ্ধতা থেকে সাহায্যের হাত বাড়িয়েছি। মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। এখন হাসপাতালের লোকজন বলছেন সঠিক পরিবারের সন্ধান পেলে বা সরকারি নিয়ম অনুযায়ী তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে। আমি চাই মা ও শিশু দুজনই নিরাপদ থাকুক।
হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতক ও প্রসূতি মা শারীরিকভাবে বর্তমানে শঙ্কামুক্ত। তবে প্রসূতি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স শারমিন আক্তার বলেন, মা ও নবজাতক আমাদের তত্ত্বাবধানে আছেন। তারা এখন সুস্থ। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও মায়ের সঠিক চিকিৎসার জন্য বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অবহিত করা হয়েছে। প্রকৃত অভিভাবক পাওয়া গেলে বা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অসহায় নারীর প্রতি শাহনাজের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসন ও সমাজসেবা বিভাগ দ্রুত এগিয়ে এসে মা ও শিশুর নিরাপদ পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া