শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৭-২০২৬ ০৬:০৬ অপরাহ্ন |
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের উদ্যোগে সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এবারের বিতর্কের বিষয় ছিল "দল হিসেবে আমার দলই সেরা"। প্রতিযোগিতায় বিশ্বের জনপ্রিয় চারটি ফুটবল দল আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও পর্তুগালের সমর্থকরা অংশগ্রহণ করেন।
নিজ নিজ দলের ইতিহাস, বিশ্বকাপ সাফল্য, কিংবদন্তি খেলোয়াড়, খেলার কৌশল ও অর্জনের পক্ষে তারা তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। একই সঙ্গে রসাত্মক যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে পুরো অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলেন।
প্রতিযোগিতায় আর্জেন্টিনা দলের পক্ষে মোঃ রাকিবুল ইসলাম, স্পেন দলের পক্ষে নাহিদ হোসেন, ফ্রান্স দলের পক্ষে মোঃ আলী রিদয় এবং পর্তুগাল দলের পক্ষে শাহরিয়ার জ্যোতি বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডিবেটিং ক্লাবের সদস্য এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে যুক্তি, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও হাস্যরসে দর্শকরা মুগ্ধ হন এবং প্রতিযোগীদের প্রাণবন্ত পরিবেশনা বারবার করতালির মাধ্যমে উৎসাহিত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি, বক্তৃতা দক্ষতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৃজনশীল ও শিক্ষণীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া