শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৭-২০২৬ ০১:১৫ অপরাহ্ন |
পরবর্তীতে ২০১৮ সালে খুলনায় যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে পুনরায় পদোন্নতি পেয়ে ২০২০ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হন। ২০২৪ সালের নভেম্বরে ঝালকাঠির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুরে যোগদানের আগে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তাসনীম জোহরার জন্ম ফরিদপুরের কমলাপুরে। তাঁর বাবা ফজলুল কবির চাঁদ একজন ব্যবসায়ী। দু ভাইয়ের মধ্যে বড়োভাই ডা. আহমেদ আল সাজিদ একজন চিকিৎসক এবং ছোট ভাই আহমেদ আল মুহায়েমিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষক।
তিনি ফরিদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি (ঢাকা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় ১১তম স্থান) পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে The University of Melbourne থেকে Law and Development বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সহধর্মিণী। তাঁদের একমাত্র কন্যা জুনাইরা বর্তমানে চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করছে।
চাঁদপুরে দায়িত্ব গ্রহণের পর তাসনীম জোহরা বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ জন্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
যোগদানের দিন সকালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া