শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৭-২০২৬ ০২:৩৪ অপরাহ্ন |
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি- সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষার্থীদের অর্জনের ওপর। আজ যারা বৃত্তি অর্জন করেছে, তারা শুধু নিজেদের নয়, বিদ্যালয়েরও সম্মান বৃদ্ধি করেছে। আমি আশা করি, তারা ভবিষ্যতেও নিষ্ঠা, অধ্যবসায় ও শৃঙ্খলার সঙ্গে লেখাপড়া চালিয়ে গিয়ে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। পাশাপাশি যারা এবার বৃত্তি পায়নি, তারা যেন হতাশ না হয়ে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে।
সভাপতির বক্তব্য রাখেন, উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক- সোহেল রুশদী। তিনি বলেন, যারা সারা জেলায় এই মেধা বৃত্তির আয়োজন করে থাকেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, এ বছর আমাদের প্রতিষ্ঠানের ৩৭ জন শিক্ষার্থী এই বৃত্তির তালিকায় স্থান পেয়েছে। এটি শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্যই নয়, উপস্থিত অভিভাবকদের জন্যও গর্বের বিষয়। আমাদের বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী জেলা কিন্ডারগার্টেনের মেধা বৃত্তি অর্জন করেছে, যা নিঃসন্দেহে আমাদের একটি বড় প্রাপ্তি। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে আগামী বছরগুলোতে আরও বেশি শিক্ষার্থী এ ধরনের সাফল্য অর্জন করতে পারে এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পায়।
উদয়ন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ- মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানের শেষপর্বে মোট ৩৭ জন শিক্ষার্থীর হাতে মেধা বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৪ জন, সাধারণ গ্রেডে ১৪ জন এবং স্কুল গ্রেডে ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা বৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া