ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক
০৮ জুলাই, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৭-০৭-২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুরের‌ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে এ পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং নাগরিক সেবা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ডিজিটাল সেবা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। জনকল্যাণমূলক ও মানবিক প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে হবে। জনসেবা নিশ্চিত করতে কাজ করে। জনগণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু করেছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৭-২০২৬ ১১:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া