শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৮-০৭-২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন |
বুধবার( ৮ জুন) সকালে শহরের বড়স্টেশন তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ফরিদা ইলিয়াস শহরের বড়স্টেশন এলাকার মৃত. আঃ গফুরের মেয়ে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির আস্থাভাজন ছিলেন। তিনি দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন।
জানা যায়, ফরিদা ইলিয়াস বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
বুধবার সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির ও চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোঃ ফয়েজ আহমেদ জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া