মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা
০৮ জুলাই, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

  

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক
০৮-০৭-২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা
চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে আয় ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখার কাজ চলছে।

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য, শহর হিসেবে গড়ে তুলতে একটি বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন (ডাম্পিং স্টেশন) এখন দরকার যা সরকার স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৮ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজেট গতবারের চেয়ে ১৮ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা বেশি।


অনলাইন ডেস্ক ০৮-০৭-২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া