আমার ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করছি: সংসদে শিক্ষামন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ০১:০৫ পূর্বাহ্ন

  

আমার ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করছি: সংসদে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
১৪-০৭-২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন
আমার ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করছি: সংসদে শিক্ষামন্ত্রী
ব্যক্তিগত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখপ্রকাশ করেন।

মন্ত্রী বলেন, 'আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।'

সোমবারের এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি। এ ধরনের অভিযোগ এসেছে।'

'আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে। ইতোমধ্যে বন্যার কারণে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে,' বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, 'আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নেবো, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান সে সময়ে আমরা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব।'


অনলাইন ডেস্ক ১৪-০৭-২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া