চাঁদপুরে সড়ক অবরোধ করে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ
১৫ জুলাই, ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরে সড়ক অবরোধ করে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৭-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
চাঁদপুরে সড়ক অবরোধ করে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও অতিরিক্ত কঠিন প্রশ্ন থাকার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’ এবং ‘আপস না, সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম’ এবং ভুয়া ভুয়াসহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং অস্বাভাবিক কঠিন প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিন্ন প্রশ্নপত্রও আগের বছরের তুলনায় অনেক কঠিন ছিল বলে দাবি করেন তারা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৭-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া