কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে চাঁদপুরের যুবকের মৃত্যু, আহত ১০
১৫ জুলাই, ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন

  

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে চাঁদপুরের যুবকের মৃত্যু, আহত ১০

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৭-২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে চাঁদপুরের যুবকের মৃত্যু, আহত ১০
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান গাজী (২৮) চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি ফজলুল হক গাজীর ছেলে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মদিনা পরিবহনের বাসটির সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ওসি জানান, সংঘর্ষে সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৭-২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া