২৫ বছর পূর্তিতে ‘চাঁদপুর প্রবাহ’র রজতজয়ন্তী উৎসব উদ্‌যাপিত
১৮ জুলাই, ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

২৫ বছর পূর্তিতে ‘চাঁদপুর প্রবাহ’র রজতজয়ন্তী উৎসব উদ্‌যাপিত

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৮-০৭-২০২৬ ০১:১১ পূর্বাহ্ন
২৫ বছর পূর্তিতে ‘চাঁদপুর প্রবাহ’র রজতজয়ন্তী উৎসব উদ্‌যাপিত

বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার ২৫ বছর পূর্ণ করায় চাঁদপুরের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক ‘চাঁদপুর প্রবাহ’-এর রজতজয়ন্তী উৎসব উদ্‌যাপিত হয়েছে। গত শুক্রবার (১৭ জুলাই) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন, সাংবাদিক প্রশিক্ষণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করা হয়।

পত্রিকাটির প্রধান সম্পাদক আলহাজ ওচমান গনি পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও সাংবাদিক ইউনুস উল্ল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "দৈনিক চাঁদপুর প্রবাহ গত ২৫ বছর ধরে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে চাঁদপুরের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।" তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর জোর দেন।

সংবর্ধিত অতিথি চিত্রশিল্পী মনিরুল ইসলাম বলেন, একটি আঞ্চলিক পত্রিকার টানা ২৫ বছর টিকে থাকা এবং পাঠকের আস্থা ধরে রাখা অত্যন্ত গৌরবের বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার administrator মো. এরশাদ উদ্দিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এতে অংশ নেন।

এর আগে, জুমার নামাজ শেষে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুরে সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল সাংবাদিকতা ও তথ্য যাচাই’ বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আরটিভির অনলাইন আইটি ইনচার্জ দেলোয়ার হোসেন। দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনটি রাতে এক নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৮-০৭-২০২৬ ০১:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া