শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৭-২০২৬ ০৫:২৩ অপরাহ্ন |
১. তথ্য সংগ্রহকারী (মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদ সংখ্যা নির্ধারণ করা হবে।) বাধ্যতামূলক যোগ্যতা:
১) ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
২) বয়স: ১৮ থেকে ৪০ বছর (শুমারি তারিখে)।
৩) ট্যাবলেট/স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় ৭০%+ নম্বর।
৪) সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা বা ওই এলাকা সম্পর্কে ভালো জ্ঞান।
৫) বাংলায় সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলতে সক্ষম।
৬) শারীরিকভাবে সক্ষম ও মাঠে কাজ করতে সম্মত।
অযোগ্যতা:
১) ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত।
২) সরকারি বা আধা-সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত।
৩) ব্যবহারিক পরীক্ষায় ৭০% এর নিচে নম্বর।
অগ্রাধিকারযোগ্য বৈশিষ্ট্য:
১) নারী প্রার্থী কমপক্ষে ৫০%।
২) স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী।
৩) পূর্বে BBS জরিপে কাজের অভিজ্ঞতা।
৪) পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত। (মূল টেক্সট অনুযায়ী)
২. সুপারভাইজার (প্রতি ০৯ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে ০১ জন) বাধ্যতামূলক যোগ্যতা:
১) ন্যূনতম ব্যাচেলর ডিগ্রী বা সমমান পাস; বয়স ২৫-৪২।
২) ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় ৮০%+ নম্বর।
৩) তথ্য সংগ্রহ এলাকার ভৌগলিক অবস্থান ও প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান।
৪) দলনেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগে দক্ষতা।
৩. আইসিটি সুপারভাইজার-০২ জন
বাধ্যতামূলক যোগ্যতা:
১) ন্যূনতম ব্যাচেলর ডিগ্রী বা সমমান পাস; বয়স ২৫-৪৫।
২) ট্যাবলেট/স্মার্টফোন/কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞান এবং ট্যাবলেট ও অ্যাপ সমস্যার তাৎক্ষণিক সমাধান।<
আবেদন ফরম বিতরণের তারিখঃ
২১-০৭-২০২৬ খ্রিঃ হতে ২৩-০৭-২০২৬ খ্রিঃ (সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৩:০০ টা)
আবেদন ফরম দাখিলের তারিখ ও সময়
২২-০৭-২০২৬ খ্রিঃ হতে ২৩-০৭-২০২৬ খ্রিঃ (সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৫:০০ টা)
ব্যবহারিক পরীক্ষর সম্ভাব্য সময়
২৬-০৭-২০২৬ খ্রিঃ হতে ২৮-০৭-২০২৬ খ্রিঃ (সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৫:০০ টা
অন্যান্য শর্তাবলীঃ
১. তথ্য সংগ্রহকারীগণ শুমারী চলাকলীন নিজ খরচে বাড়িতে গিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে।
২. ফ্যামিলি কার্ড শুমারী চলাকালীন প্রত্যেক তথ্য সংগ্রকারীর প্রতিদিন ন্যূনতম ১২ টি তথ্য সংগ্রহ করতে হবে।
৩. দৈনিক ন্যূনতম ০৮ ঘন্টা উক্ত কার্যক্রমের জন্য মাঠ পর্যায়ে নিয়োজিত থাকতে হবে।
৪. তথ্য সংগ্রহের কাজে কোন গাফিলতি পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল করা হবে।
৫. কোনরমেই ভুল তথ্য এন্ট্রি দেওয়া যাবেনা।
৬. সংগৃহীত তথ্যের গোপনীয়তা সম্পূর্ণরুপে রক্ষা বাধ্যতামূলক।
৭. শুমারি কার্যক্রমের জন্য সরবারহকৃত সরকারি মালামাল সযত্নে রক্ষণ করতে হবে এবং কার্যক্রম শেষে যথাযথ কর্তৃপক্ষের নিকট ফেরত প্রদান করতে হবে।
৮. নিজ অবহেলায় সরবারহকৃত সরকারি মালামালের কোন প্রকার ক্ষতি সাধন হলে ক্ষতিপূরণ প্রযোজ্য হবে।
৯. কোন পরিবারকে ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া বা বাতিল করার ভয় দেখানো শাস্তিযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
১০. ইচ্ছাকৃত তথ্য জালিয়াতি কিংবা অবৈধ আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিয়োগ বাতিল পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. নিয়োগকারী কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক কার্যক্রম সংশ্লিষ্ট যেকোন নির্দেশ পালনে বাধ্য থাকতে হবে।
এস এম এন জামিউল হিকমা
উপজেলা নির্বাহী অফিসার ও
সভাপতি, ফ্যামিলি কার্ড শুমারী স্বেচ্ছাসেবী নির্বাচন
পৌরসভা কমিটি, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া