শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৭-২০২৬ ১০:১২ পূর্বাহ্ন |
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে কচুয়া থানার এএসআই মো: মফিজুল ইসলাম ২৭টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করেন। পরে দুপুরে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াদ্দা গ্রামে নিষিদ্ধ চায়না রিং জাল ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জালগুলো জব্দ করে।
কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, চায়না রিং জাল পরিবেশ ও দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালে ছোট মাছ, পোনা ও ডিমওয়ালা মা মাছ নির্বিচারে নিধন হয়। তাই সরকার এ জালের ব্যবহার, উৎপাদন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া