শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৫-০৭-২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন |
স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে রাতের অন্ধকার ও বর্ষাকালে সড়কটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এলাকাবাসীর দাবি, ইতোমধ্যে এই সড়কে একাধিক দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানিও ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন।
ছবিতে দেখা যায়, সড়কের একটি বড় অংশ দেবে গিয়ে গভীর ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে সড়কটি মেরামত এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে হাজারো মানুষকে।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে অতীতেও একাধিক জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছে।
স্থানীয়দের দাবি:
* জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার।
* ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড ও ব্যারিকেড স্থাপন।
* দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসন ও সড়ক বিভাগের কার্যকর পদক্ষেপ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া