এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
২৭ জুলাই, ২০২৬ ০৮:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৭-২০২৬ ০৬:৪২ অপরাহ্ন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৮ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হিসেবে ২০ জুলাইয়ের কথা জানিয়েছিলেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষাবোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

সব বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৭-২০২৬ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া