চাঁদপুরে জেলা ছাত্রলীগ নেতা আরাফাত সানিসহ আটক ৩
২৭ জুলাই, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে জেলা ছাত্রলীগ নেতা আরাফাত সানিসহ আটক ৩

অনলাইন ডেস্ক
২৭-০৭-২০২৬ ১০:০৭ অপরাহ্ন
চাঁদপুরে জেলা ছাত্রলীগ নেতা আরাফাত সানিসহ আটক ৩
চাঁদপুরে ছাত্রলীগের মিছিল ও নাশকতার প্রস্তুতির অভিযোগে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। অভিযানে তার দুই সহযোগী রায়হান সায়েম ও দেলোয়ার রাব্বিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ফ্ল্যাট থেকে আরাফাত সানির ছবিসংবলিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দীপু মনির ছবি থাকা একটি ব্যানার উদ্ধার করা হয়। আটক তিনজনকে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, বড় স্টেশন ও বাগাদি এলাকায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি এবং নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


অনলাইন ডেস্ক ২৭-০৭-২০২৬ ১০:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 4 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া