অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে‘ওয়ান মিনিট’কে ১০ হাজার টাকা জরিমানা
৩০ জুলাই, ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে‘ওয়ান মিনিট’কে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
৩০-০৭-২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে‘ওয়ান মিনিট’কে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের প্রেস ক্লাব রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ‘ওয়ান মিনিট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্ঠা পাওয়া যায়। এছাড়া সিগারেটের সঙ্গে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযানের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৭-২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 7 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া