চাঁদপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ
০২ আগস্ট, ২০২৬ ০২:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০১-০৮-২০২৬ ১০:০২ অপরাহ্ন
চাঁদপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ
এ দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার। সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে দৃষ্টি প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশের কিছু লোক ভালো চিন্তার না হলে বর্তমান সরকারকেও বিপদে পড়তে হতে পারে।

শনিবার (​১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত (জা.আর) চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরে আইউব আলী হাওলাদার বলেন, সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু কয়টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে? আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নেবেন। নতুবা আওয়ামী লীগকে যেমন শেখ হাসিনার কাছের মানুষেরা ডুবিয়েছে, তেমনি বিএনপিকেও একদিন প্রধানমন্ত্রীর কিছু কাছের লোকেরা ডোবাবে।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার স্ত্রী এবং একমাত্র কন্যা উচ্চশিক্ষিত। আমরা মনে করি তার জীবনে আর চাওয়াপাওয়ার কিছু নেই। কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা রয়েছেন, তাদের অনেকেই প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করছেন না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সমাজকল্যাণমূলক কাজ করার যোগ্যতা রাখেন কি না, তা ভেবে দেখার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

​সংস্থার ওপর চলা বিভিন্ন নিপীড়নের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হচ্ছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী এটাকে নিজের হাতে দমন করবেন। আমাদের ওপর নিপীড়ন চালানো হলে সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধীরা একত্রিত হবে। দৃষ্টি প্রতিবন্ধীরাও জাতীয় প্রেসক্লাব ঘেরাও করার যোগ্যতা রাখে। তবে আমরা আন্দোলন চাই না, আমরা এ দেশের নাগরিক হিসেবে আমাদের ন্যায্য অধিকার চাই।

​চাঁদপুরের বিত্তবানদের দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংগঠনের মহাসচিব বলেন, চাঁদপুরে অসংখ্য শিল্পপতি ও বিত্তবান মানুষ রয়েছেন, যারা চাইলেই দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াতে পারেন। চাঁদপুরের মতো এতো অবহেলিত প্রতিবন্ধী বাংলাদেশের আর কোনো জেলায় আছে বলে আমার জানা নেই। চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে এক টন চাল দিয়েছেন, যা থেকে সংস্থার উদ্যোগে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে সরকার তথা দেশের বিত্তশালীদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

​জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝির পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল ও হাফেজ সিরাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার এবং স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সাইফুল ইসলাম প্রমুখ।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৮-২০২৬ ১০:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 10 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া