শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০২-০৮-২০২৬ ০৪:১১ অপরাহ্ন |
গত ৩০ জুলাই ২০২৬ রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে তিনি ব্যাংকটির একজন স্পন্সর পরিচালক (Sponsor Director) হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং আর্থিক খাত সম্পর্কে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে ব্যাংকটির পরিচালনা পর্ষদে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর পুনর্নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমপি এম এ হান্নান দেশের একজন সুপরিচিত শিল্পোদ্যোক্তা ও সফল ব্যবসায়ী। তিনি ড্যাবস্টার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এবং মুরাদ অ্যাপারেলস লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) শিল্পসহ দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
ব্যবসা ও শিল্পখাতে তাঁর সফল নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ এবং মানবসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে উল্লেখযোগ্য অবদান। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় জনগণের কাছে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত এমপি এম এ হান্নান সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের ব্যাংকিং ও শিল্পখাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর পুনর্নির্বাচন ব্যাংকটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া