চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হলেন মনিরুজ্জামান মানিক
০৩ আগস্ট, ২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হলেন মনিরুজ্জামান মানিক

অনলাইন ডেস্ক
০২-০৮-২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হলেন মনিরুজ্জামান মানিক
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে সহ সভাপতি হলেন মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর সদর উপজেলা শাখার ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। গত ১৫ জুলাই ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম যৌথভাবে কমিটিতে স্বাক্ষর করেন। পরে গত রোববার (২ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে নেতৃবৃন্দের কাছে কমিটির কাগজপত্রের অনুলিপি হস্তান্তর করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. হযরত আলী ঢালী। এ কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

জানা গেছে, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক একজন সমাজসেবক ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সাবেক সদস্য, জননন্দীত, জেলার শ্রেষ্ঠ, সাবেক মৈশাদী ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


অনলাইন ডেস্ক ০২-০৮-২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া