কয়েদিদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে চাঁদপুর জেলা প্রশাসকের গুরুত্বারোপ
০৩ আগস্ট, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

কয়েদিদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে চাঁদপুর জেলা প্রশাসকের গুরুত্বারোপ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৩-০৮-২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন
কয়েদিদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে চাঁদপুর জেলা প্রশাসকের গুরুত্বারোপ
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কারাগারে থাকা কয়েদিদের দক্ষতা উন্নয়ন, কাউন্সেলিং এবং সমাজে পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা কারাগারে থাকা কয়েদিদের বিভিন্ন কারিগরি ও সৃজনশীল প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে মোবাইল সার্ভিসিং, সেলাই মেশিন পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কয়েদিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হারমোনিয়াম ও তবলা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কারাগারের কয়েদিদের প্রয়োজনীয় সহায়তা দিতে সমিতির পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে মাদক মামলার আসামি ও কয়েদিদের মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। ইতোমধ্যে কারাগারে থাকা একজন কয়েদি ও দুজন প্রবেশনারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজসেবা অফিসের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাশীর, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য তোফায়েল আহমেদ শেখ ও নজরুল ইসলাম স্বপন, সাধারণ সদস্য সালাহউদ্দিন আহমেদ, মো. আজহার মাহমুদ, মোহাম্মদ হাছান বেপারী, সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, সদস্য অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, মাহমুদা খানম, মো. ওয়ালিদ হোসেন, বিল্লাল হোসেন, মো. আব্দুস সামাদ খান রাজন, সাফায়েত খান রিজন, অ্যাডভোকেট মো. আলম খান মঞ্জু, মো. আবু সফিয়ান খন্দকার ও সাংবাদিক আলমগীর হোসেন পাটওয়ারীসহ অন্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন চাঁদপুর জেলা পিপি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং জেলা কারাগারের জেল সুপার। সম্পাদক করা হয়েছে সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলামকে। সহ-সম্পাদক হয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ শেখ।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-মাহমুদা খানম, নজরুল ইসলাম খান স্বপন, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সাফায়েত খান রিজন, পি এম বিল্লাল, ওয়ালিদ হোসেন ও হাসেম বেপারীসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের শাস্তির পাশাপাশি তাদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা করা জরুরি। এর মাধ্যমে কারাগার থেকে মুক্তির পর তাদের স্বাভাবিক ও কর্মমুখী জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৮-২০২৬ ০৮:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া