শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৩-০৮-২০২৬ ১১:১১ অপরাহ্ন |
সোমবার (৩ ই আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
অভিযানে মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া