চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
০৫ আগস্ট, ২০২৬ ০২:৪০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৪-০৮-২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন
চাঁদপুরে ১১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
​চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম (৩৩) ও মো: জহিরুল ইসলাম (৩৩) নামের এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬ খ্রি.) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গুনরাজদী গ্রামের মো: আব্দুল গফুর রাঢ়ীর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাদের দখলীয় টিনের চালা ও ছাউনিযুক্ত দুইকক্ষ বিশিষ্ট দোচালা ভাড়াকৃত বসতঘরের সামনের আঙ্গিনায় পূর্ব কোণায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি সিনথেটিক বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতর স্কচটেপ ও পলিথিনে মোড়ানো মোট ৫টি গাঁজার প্যাকেট পাওয়া যায়, যার মোট ওজন ১১ কেজি। উদ্ধারকৃত গাঁজার মধ্যে একটি প্যাকেটে ৪ কেজি, তিনটি প্যাকেটে ৬ কেজি (প্রতিটিতে ২ কেজি করে) এবং অপর একটি প্যাকেটে ১ কেজি গাঁজা ছিল।

​গ্রেফতারকৃতরা হলেন—মিসেস তাসলিমা বেগম এবং তার স্বামী মো: জহিরুল ইসলাম। তাদের বর্তমান ঠিকানা চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর গুনরাজদী (মো: আব্দুল গফুর রাঢ়ীর ভাড়াটিয়া) এবং স্থায়ী ঠিকানা একই ওয়ার্ডের নাজিরপাড়া (দেওয়ান বাড়ী), থানা ও জেলা- চাঁদপুর।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের "ক" সার্কেলের উপ-পরিদর্শক মো: সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৮-২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া