বাবুরহাটে জৈনপুর বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
০৫ আগস্ট, ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন

  

বাবুরহাটে জৈনপুর বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০৮-২০২৬ ০৮:২৬ অপরাহ্ন
বাবুরহাটে জৈনপুর বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
চাঁদপুরে জৈনপুর বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।

নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা বলে জানা যায়।

এছাড়া আহতরা হলেনঃ চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও সবািশপুর গ্রামের কবির (৪০)। আহতদের মধ্যে সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর বাসটি চাঁদপুরে আসার সময় ও সিএনজিটি মতলব যাওয়ার সময় আলিকার দোকানের কাছে দুর্ঘটনাটি ঘটে। জৈনপুর বাসটি ছোট হিসেবে অনেক ঝুঁকি নিয়ে দ্রুত চালায়। তারা প্রায়ই সড়কে দুর্ঘটনা করে থাকে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন না।

পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চালক ও যাত্রীসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিন মারা যায়। আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আহতদের চিকিৎসার চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০৮-২০২৬ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া