শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৮-২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন |
বুধবার (৫ আগস্ট ) সন্ধ্যায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে শাকিলকে প্রধান আসামি করে ৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ২০ জনের নামে সদর থানায় মামলা করেছেন নিহতের ভাই স্বপন পাটোয়ারী।
দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় রাতেই শাকিল নামে একজনকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার সোয়া ২টার দিকে শাকিলের পরিবার জানায়, ঘটনার সময় ওই প্রবাসীকে আহত অবস্থায় শাকিলই হাসপাতালে নিয়ে যায়। তাহলে তাকে কেন আটক করা হলো?
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় যুবকদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী (৫০) নামে এক প্রবাসী তাদের কারণ জানতে চেয়ে ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সন্ধ্যার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক ছাড়েন বিক্ষুব্ধরা। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় আমেনা বেগম অভিযোগ করে বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া