জিলাপিতে হাইড্রোজ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
০৭ আগস্ট, ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন

  

জিলাপিতে হাইড্রোজ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৮-২০২৬ ০৫:১২ অপরাহ্ন
জিলাপিতে হাইড্রোজ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরের পাল বাজারে অভিযান চালিয়ে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ, মূল্যতালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযানে ঘোষের দোকানকে পাঁচ হাজার, মেসার্স সাঈদ স্টোরকে তিন হাজার ও রাজি শপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ঘোষের দোকানে মূল্যতালিকা না থাকা ও জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স সাঈদ স্টোরে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজি শপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তিন প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।

অভিযানের সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে বিতরণ করা হয় জনসচেতনতামূলক লিফলেট। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৮-২০২৬ ০৫:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া