শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৮-২০২৬ ০৫:০৭ অপরাহ্ন |
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রুবেল হোসেন রুহিতারপার গ্রামের সিরাজ প্রধানের ছোট ছেলে।
তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।
এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে শনিবার ভোরে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমের দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি নিয়ে সন্দেহ করেন। ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করা থাকায় জানালা দিয়ে ভেতরে তাকিয়ে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে এএসআই রুবেল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওয়াশরুমের ভেতরেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
রুবেল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার নিজ এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া