শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৮-২০২৬ ০৮:৫৫ পূর্বাহ্ন |
চাঁদপুরের হাইমচরে ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. রাসেল মিয়া (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন রায়ের বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মো. রাসেল মিয়া বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. গোলাম মোস্তফা খাঁন ও মাকসুদা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা পুলিশের একটি বিশেষ দল এসআই সমির কুমার, এএসআই হান্নান, জাহিদসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক রাসেল মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশ জানায় কুমিল্লা থেকে এই গাঁজা আনা হয়েছে হাইমচরে বিক্রি করার জন্য।
অভিযান পরিচালনাকারী দলের সদস্য হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমির কুমার দাস জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বিশেষ অভিযান পরিচালনা করি এবং ২০ কেজি গাঁজাসহ চালককে আটক করতে সক্ষম হই।"
এ ঘটনায় হাইমচর থানায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া