হাজীগঞ্জে দুস্থ-অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ
১০ আগস্ট, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে দুস্থ-অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৯-০৮-২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন
হাজীগঞ্জে দুস্থ-অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অসহায় পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক ও গাছের চারা তুলে দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে অসহায় পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুর্যোগ ও বিভিন্ন সংকটে থাকা অসহায় পরিবারগুলো এ সহায়তার মাধ্যমে কিছুটা উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিধাভোগীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৮-২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 19 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া