ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
১০ আগস্ট, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৮-২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন
ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজিকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে রূপসা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পুলিশ উপজেলা কৃষক লীগ সভাপতি জহির হোসেন মিজিকে রূপসা রোড এলাকা থেকে আটক করে। পরে তাকে ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

এ ব্যাপারে ওসি এরশাদ উল্ল্যাহ্ জানান, জহির হোসেন মিজি নামে একজনকে গ্রেপ্তার করে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া