শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৬ ০৮:১৩ অপরাহ্ন |
সোমবার (১০ আগস্ট) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্নি এসএসসি পরীক্ষায় দুই বিষয় অকৃতকার্য হয়েছে। মুন্নির মৃত্যু নিয়ে এলাকায় নানামুখী গুঞ্জন রয়েছে অনেকেই জানান ফলাফল মেনে নিতে না পেরে মুন্নি আত্মহত্যা করেছে তবে পরিবারের দাবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ জানান, মুন্নি এবছর এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, বিষয়টি আমার নজরে এসেছে এটি দুঃখজনক। তবে কোনো শিক্ষার্থী এধরণের পদক্ষেপ না নিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়াযর আহ্বান জানান তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া