এসএসসিতে আবারও মতলব উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল
১১ আগস্ট, ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন

  

এসএসসিতে আবারও মতলব উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৮-২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
এসএসসিতে আবারও মতলব উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের মাধ্যমে আবারও মতলব উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুলের পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীরা।

জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫ (এ+), ৩২ জন 'এ' এবং ২ জন এ- গ্রেড অর্জন করেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এ, ২ জন এ-, ৬ জন বি, ৩ জন সি এবং ১ জন এফ গ্রেড পেয়েছে। দুই বিভাগ মিলিয়ে কেএফটি কলেজিয়েট স্কুলের কৃতকার্যের হার ৯৮.৬৫%।

অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু বলেন, এক সময় আমাদের এ মতলব এলেমগঞ্জ হিসেবে পরিচিত ছিল। ৯০ দশকের পর লেখাপড়ার মান ভালো ছিল না। এ প্রতিষ্ঠানটি একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে জাতীয় ও দেশের বাহিরে ভালো ফলাফল লাভ করে আমাদের মতলবের অভিভাবকদের আস্থার জায়গা করে নিচ্ছে। এ ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর যাতে অব্যাহত থাকে সেজন্য আমি কাজ করে যাবো।

এই অভূতপূর্ব সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ সাবেক সচিব জাকির হোসেন কামাল সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগী জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তাঁরা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে কেএফটি কলেজিয়েট স্কুল একাডেমিক কার্যক্রম শুরু করে। ২০২৫ সালে প্রথম ব্যাচ ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৮জন এ+ পেয়েছিল।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৮-২০২৬ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া