শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৬ ০৯:৩১ অপরাহ্ন |
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, মাদ্রাসাটি থেকে মোট তিনজন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তিনজনই অকৃতকার্য হয়েছে। একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ায় প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের প্রকাশিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সুবিদপুর মহিলা দাখিল মাদ্রাসার EIIN নম্বর ১০৩৬২৩ হিসেবে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটি উপজেলার তালিকাভুক্ত একটি দাখিল মাদ্রাসা।
মাত্র তিনজন পরীক্ষার্থী অংশ নেওয়া এবং তাদের সবাই অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদান, পরীক্ষার্থীদের প্রস্তুতি এবং ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এমন ফলাফল এড়াতে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান, দুর্বল বিষয়ে বিশেষ ক্লাস এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এদিকে ফলাফল প্রকাশের পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও আগামী দাখিল পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া