শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৮-২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন |
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টি থেকে মোট ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১২ জন। ফেল করেছে ৩৪ জন। পাসের হার মাত্র ২৬.০৯ শতাংশ।
ফলাফলে আরও হতাশার বিষয়, বিদ্যালয়টি থেকে একজন শিক্ষার্থীও A+ কিংবা A গ্রেড অর্জন করতে পারেনি।
এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে বিদ্যালয়টির শিক্ষার মান, পাঠদান ও একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা থাকার পরও কেন প্রায় তিন-চতুর্থাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হলো—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পাঠদান, নিয়মিত মডেল টেস্ট ও একাডেমিক তদারকি জোরদার করা প্রয়োজন। অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান ও ফলাফলেও বিদ্যালয়টি ঘুরে দাঁড়াবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া