শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১১-০৮-২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন |
রকিবুল আলমের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। তাঁর বাবা অ্যাডভোকেট মোঃ নুরে আলম নারায়ণগঞ্জ জজকোর্টে সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত। মা রোকেয়া আক্তার মতলব উত্তর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী রকিবুল নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এসএসসি পরীক্ষায় এই সাফল্য অর্জন করেছেন। গোল্ডেন এ-প্লাস পাওয়ার পর তাঁর ভবিষ্যৎ লক্ষ্যও আরও স্পষ্ট হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি একজন দক্ষ প্রকৌশলী হতে চান।
রকিবুলের এমন সাফল্যে তাঁর পরিবার, বিদ্যালয়ের শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
রকিবুল আলম বলেন, জীবনের পরবর্তী ধাপে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর ভবিষ্যৎ লক্ষ্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া