শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
১২ আগস্ট, ২০২৬ ০৪:২৩ অপরাহ্ন

  

শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১১-০৮-২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
শাহরাস্তিতে পুলিশের অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদিয়া সাকিন এলাকায় শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই খায়রুল আলম, এএসআই মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হেলাল হোসেনের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হেলাল হোসেন শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মিজানুর রহমানের ছেলে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১১-০৮-২০২৬ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া